সুইডেনে ফেসবুকের নতুন প্রযুক্তির ডেটা সেন্টার

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবারই প্রথম ‘র্যাপিড ডেভেলপমেন্ট ডেটা সেন্টার’ (আরডিডিসি) প্রযুক্তির সমৃদ্ধ ডেটা সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে। এটি বর্তমানে ডেটা সেন্টারের সবচেয়ে কার্যকরী এবং উন্নত প্রযুক্তি হিসেবে পরিচিত। সুইডেনের লুলিয়া শহরে এ কেন্দ্রটি করা হবে। ফেসবুকের প্রথম আন্তর্জাতিক ডেটা সেন্টারও সুইডেনে অবস্থিত। চলতি বছরের শুরুতে ওপেন কম্পিউটার প্রজেক্ট (ওসিপি) সম্মেলনে ফেসবুক কর্তৃপক্ষ আরডিডিসি ডিজাইন নিয়ে বিশেষ উপস্থাপনায় নানা বিষয় তুলে ধরে।
এতে আরডিডিসি ডিজাইন যুক্ত কার্যকরী ও উন্নত প্রযুক্তিসুবিধা যুক্ত ডেটা সেন্টারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ফেসবুক জানায়, নতুন এ প্রযুক্তি যোগ করার ফলে ডেটা সেন্টার যেমন আরও উন্নত হবে, তেমনি আগের সব তথ্য সেন্টার থেকে দ্রুত গতিতে তথ্যও পাওয়া যাবে। মূলত বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করতে ব্যবহূত হয় ডেটা সেন্টারও। তবে কীভাবে খরচ কমিয়ে ডেটা সেন্টার তৈরির ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তিসুবিধা যুক্ত করা যায়, সে বিষয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে প্রযুক্তির দুনিয়ায়। আর এ তালিকায় থাকা ফেসবুক এবার আরডিডিসি প্রযুক্তির কথা জানিয়ে প্রযুক্তির দুনিয়ায় চমক তৈরি করল। তবে ঠিক কবে নাগাদ এ ডেটা সেন্টারের কাজ শুরু হবে, সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক। মূলত ওসিপির সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের জানাতেই সম্মেলনে এ বিষয়টি তুলে ধরা হয় বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র।
—দ্য নেক্সট ওয়েব ও ওপেন কম্পিউটার ডট অর্গ অবলম্বনে কাজী আলম