সুইডেনের মেলায় অংশ নিল বাংলাদেশ
সুইডেনের স্টকহোমে ১৬ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিত ‘ইজি ফেয়ারস আইটি ম্যাসোর’ নামের তথ্যপ্রযুক্তি মেলায় অংশ নিল বাংলাদেশ। সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এতে অংশ নেয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় মেলায় বেসিসের সদস্য আটটি প্রতিষ্ঠান প্রদর্শক এবং ছয়টি প্রতিষ্ঠান পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো বিটস সলিউশন্স লিমিটেড, বিজনেস অটোমেশন লিমিটেড, সিএসিটিএস লিমিটেড, করপোরেট আইটি লিমিটেড, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড, আইবিসিএস-প্রাইম্যাক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড, ইনফরমেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টস বাংলাদেশ লিমিটেড এবং দ্য ডেটাবিজ সফটওয়্যার লিমিটেড। পর্যবেক্ষক হিসেবে ছিল অ্যাপ্রোসফট কনসালটিং অ্যান্ড ট্রেনিং করপোরেশন লিমিটেড, দেশমাটি কোম্পানি লিমিটেড, ডিপিসি—ইনফরমেশন টেকনোলজি সেন্টার লিমিটেড, ই-সফ্ট, মজুমদার আইটি লিমিটেড, আপলোড ইয়োরসেলফ সিস্টেমস লিমিটেড। মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেবা সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করার সুযোগ বাড়বে বলে বেসিস আশা করছে। মেলায় বেসিস প্রতিনিধিদলের নেতৃত্ব দান করেন সংগঠনের সহসভাপতি ফারহানা এ রহমান এবং পরিচালক শেখ কবির আহমেদ। ইপিবির পরিচালক (মেলা) আখতারুজ্জামান খান কবির প্যাভিলিয়ন ডিরেক্টর হিসেবে মেলায় উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি