সুইফটকি অ্যান্ড্রয়েড অ্যাপে বাংলা সমর্থন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইফটকি লেআউট
সুইফটকি লেআউট

অ্যান্ড্রয়েডের জন্য তৈরি সুইফটকির তৈরি লেআউটে এখন বাংলা ভাষাসহ নতুন নয়টি ভাষা সমর্থন করবে। সুইফটকি হচ্ছে মোবাইল টাইপিং সফটওয়্যার।
অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোন ও ট্যাবের জন্য সুইফটকির একটি বিশেষ ইনপুট পদ্ধতি রয়েছে। সুইফটকি কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার প্রযুক্তির পাশাপাশি ব্যবহারকারীর টাইপ করার পদ্ধতি অনুমান করে থাকে। আগের পাঠানো এসএমএস এবং ইনপুট টেক্সের ওপর ভিত্তি করে আউটপুট এবং নতুন করে শেখা জ্ঞান কাজে লাগায় সুইফটকি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইফটকির সর্বশেষ হালনাগাদ সংস্করণটিতে বাংলা, পাঞ্জাবি, কানাড়া, তেলেগু, মালায়ালাম, অসামী, উড়িয়া, কোনকানি ও মনিপুরি ভাষা সমর্থন করবে। এতে নিজস্ব ভাষায় টাইপ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়াও হালনাগাদ সংস্করণে বাংলা, পাঞ্জাবি, কানাড়া, তেলেগু, অসামি, উড়িয়া, সিনহালা ও উর্দুর জন্য ইমোজি অনুমানের সুবিধাও এনেছে সুইফটকি।