সুখস্মৃতি রয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাছাই করে কিছু মনে রাখার সুযোগ থাকলে শিশুরাই সবচেয়ে ভালো করে। তারা শুধু ভালো স্মৃতিগুলো ধরে রাখতে পারে। যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটির একদল গবেষক এ কথা জানিয়েছেন। ইনফ্যান্ট বিহেভিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেসব মা-বাবা তাঁদের পাঁচ মাস বয়সী সন্তানের সঙ্গে খেলা করে ও কথা বলে সময় কাটান, তাঁদের ধারণা শিশুটি হয়তো একদিন পরেই সবকিছু ভুলে যায়। কিন্তু স্মৃতির ওপর প্রভাব বিস্তারকারী আবেগগুলো নিয়ে গবেষণা করে দেখা যায়, ইতিবাচক আবেগের সঙ্গে যুক্ত কোনো ঘটনা বা সময়ের কথা শিশুরা তুলনামূলক বেশি মনে রাখতে পারে। ব্যাপারটা বিস্ময়কর হলেও সত্যি। এএনআই।