সুখেরও শেষ আছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থবিত্ত ও সুখের সম্পর্ক অনুসন্ধানে গবেষকেরা বিস্তর চেষ্টা করেছেন। আর এ ব্যাপারে তাঁরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন: মৌলিক আরাম-আয়েশের একটা পর্যায় পেরোনোর পর অর্থসম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুখের মাত্রা আর বাড়ে না। আর টাকা-পয়সা তখন মানুষকে সুখী করতে না পারলেও তাদের দুঃখবোধ কমাতে পারে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় ১২ হাজারের বেশি মানুষের উপার্জন ও জীবনযাত্রায় সুখের মাত্রার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়। সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পারসোনালিটি সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বাড়তি উপার্জনে দৈনন্দিন সুখের মাত্রা না বাড়লেও মানসিক অশান্তির মাত্রা কমে। তাই অর্থসম্পদকে মানুষের দুঃখবোধ কমানোর ক্ষেত্রে একটি কার্যকর উপাদান হিসেবে গণ্য করা যেতে পারে। হাফিংটন পোস্ট।