সুচবিহীন ইনজেকশন!
দক্ষিণ কোরিয়ার গবেষকেরা প্রচলিত সুচযুক্ত ইনজেকশনের বিকল্প হিসেবে লেজার পদ্ধতির এক ধরনের ইনজেকশন তৈরি করেছেন, যাতে সুচ ফোঁটানোর ব্যথা অনুভূত হবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।এ প্রসঙ্গে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের লেজার পদ্ধতি সাধারণত ত্বকের চিকিত্সায় ব্যবহূত হয়। তবে এ পদ্ধতিটি সাশ্রয়ী দামের ইনজেকশন তৈরিতে কাজে লাগানো হচ্ছে।‘অপটিকস লেটার্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, লেজারনির্ভর মাইক্রোজেট ইনজেকশন তৈরিতে ইট্রিরিয়াম অ্যালুমিনিয়াম গারনেট নামের এক ধরনের লেজার রশ্মি ব্যবহার করা হয়। এ রশ্মি ওষুধের যথাযথ মাত্রার বাষ্পকে একটি নির্দিষ্ট গতিতে শরীরের চামড়ার ভেতরে পৌঁছে দেয়। এতে সুচ ফোঁটানোর মতো কোনো ব্যথা অনুভূত হয় না বা ত্বকের কোষের ওপর কোনো প্রভাব পড়ে না।লেজারনির্ভর মাইক্রোজেট ইনজেকশন নামের এ নতুন উদ্ভাবনটি ইতিমধ্যে প্রাণিদেহে পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন গবেষকেরা। শিগগিরই সুচযুক্ত ইনজেকশনের বিকল্প হিসেবে লেজারনির্ভর মাইক্রোজেট ইনজেকশন বাজারে আনার পরিকল্পনা করছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা।