সুনামগঞ্জে কম্পিউটার শিখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষাবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট ও কুমিল্লা জেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত দিনব্যাপী এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মনীষ চাকমা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত রায় প্রমুখ। সভায় সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। —সুনামগঞ্জ অফিস