সুনামগঞ্জে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে গতকাল শুক্রবার থেকে ৩০ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শহরের ষোলঘর এলাকায় প্রিক্সেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ মোহাম্মদ আবদু মিয়া, শিক্ষক ইনছান মিঞা, মকবুল হোসেন, মোজাম্মেল হোসেন ও পিক্সেলের স্বত্বাধিকারী এ বি এম আশরাফুজ্জামান মারুফ প্রমুখ। আশরাফুজ্জামান বলেন, ‘তিন মাস পরপর এভাবে বিনা মূল্যে ৩০ জন করে শিক্ষার্থীকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।’ —সুনামগঞ্জ অফিস