সুনামগঞ্জে শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টিমিডিয়া লার্নিং সিস্টেম, অফিস ব্যবস্থাপনা, ডেটাবেস তৈরি ও আধুনিক শিক্ষার উপকরণ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবীর চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ জিয়াউল ইসলাম, সহকারী অধ্যাপক এম নাসির উদ্দীন, জীবনকৃষ্ণ আচার্যসহ অনেকে। প্রথম ব্যাচে ১৫ দিনের প্রশিক্ষণে ১০ জন শিক্ষক অংশ নিয়েছেন। —সুনামগঞ্জ অফিস