সুনামগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর উপজেলার ১৭টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় গতকাল বুধবার নতুন কম্পিউটার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে এই কম্পিউটার তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে কম্পিউটার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফায়াত মাহবুব চৌধুরী, পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান ও নারী ভাইস চেয়ারম্যার ফেরদৌসী সিদ্দিকা উপস্থিত ছিলেন। —সুনামগঞ্জ অফিস