সুনামগঞ্জের ২০ সংগঠন পেল কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জেলার ২০টি যুব সংগঠনকে ২০টি কম্পিউটার দেওয়া হয়েছে। সম্প্রতি জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনপ্রধানদের হাতে কম্পিউটার তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিয়ার রহমানের সভাপতিত্বে কম্পিউটার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাফর হোসেন, আওয়ামী লীগের নেতা হায়দার চৌধুরী, কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরসহ অনেকে। জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, জেলার প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ২০টি যুব সংগঠনকে বাছাই করে তাদের একটি করে কম্পিউটার দেওয়া হয়েছে। —সুনামগঞ্জ অফিস