প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা থাকা জরুরি। ভালো উপস্থাপনা বেশি নম্বর পেতে সহায়তা করে। ভালো উপস্থাপনা হলো উত্তরের নির্ভুলতা ও প্রাসঙ্গিকতা। প্রশ্নপত্র মনোযোগ-সহকারে পড়ে নিয়ে প্রশ্ন বাছাই করবে। যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানা, সেটি দিয়ে উত্তর লেখা শুরু করবে। প্রশ্নের প্রয়োজন অনুসারে প্রাসঙ্গিক উদ্ধৃতি, চার্ট, চিত্র, ডায়াগ্রাম ব্যবহার করবে। উত্তরপত্রে কাটাকাটি করবে না। মনে রেখো, পরীক্ষার খাতায় হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর হতে হবে।
অধ্যক্ষ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা