সুন্দরবনকে এক দিনে দুই হাজার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি অটল বিহারি উচ্চবিদ্যালয়ের ২০০৭ সালের শিক্ষার্থীদের সংগঠন ছন্নছাড়া প্রচারণা চালাচ্ছে।গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রচারণার অংশ হিসেবে ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দেওয়া হয়। ১০ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। গতকাল সারাদিনে মোট দুই হাজার ভোট দেওয়া হয়। কুটি অটল বিহারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে ভোট সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। বক্তব্য দেন কুটি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়েদা কামাল, সংগঠনের সভাপতি ইয়াছির আরাফাত, মো. আজাহার উদ্দিন, মো. সিরাজুম মনির প্রমুখ। —কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি