পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বাঁচাতে হবে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবন নির্বাচিত হলে সে কাজটি করা সহজ হবে। এ জন্য দেশের সর্বস্তরের মানুষকে সুন্দরবনের পক্ষে ভোট দিতে হবে।খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতি—ঢাকা আয়োজিত সুন্দরবনকে ভোটদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মধুসূদন মণ্ডল। খবর বিজ্ঞপ্তির। এ সময় বক্তব্য দেন জনকণ্ঠর উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ইহসানুল করিম, বাংলাবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনজুরুল এহসান চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী এম এ কুদ্দুস, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রোকেয়া বেগম, সমিতির সদস্যসচিব বি এম জাহাঙ্গীর, সদস্য আশীষ কুমার দে, মোস্তাফিজুর রহমান প্রমুখ।