সুন্দরবনকে ভোট দিতে বরিশালে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে ওয়ার্ল্ড প্রমোশন ফাউন্ডেশন বরিশাল কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি নগরের ফকিরবাড়ী রোডে অবস্থিত শিক্ষক ভবনের বিএনডিএন সম্মেলনকক্ষে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে: অশ্বিনী কুমার হলের সামনে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারপত্র বিতরণ, মাইকিং, সংবাদ সম্মেলন, সর্বস্তরের সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং রোড শো। সংগঠনের সভাপতি আবদুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজশিক্ষক ফয়জুন্নাহার, টুনু রানী কর্মকার, কবি আসমা চৌধুরী, স্নেহায়শু কুমার বিশ্বাস, পাপিয়া জেসমিন, আবুল খায়ের, হাসান মাহমুদ, গিয়াসউদ্দিন, প্রতিমা সরকার, ফারুকুল আলম সিকদারসহ অনেকে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুন্দরবন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যে স্থান পেলে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। —বরিশাল অফিস