সুন্দরবনকে ভোট দিতে ষাটগম্বুজ ইউনিয়নের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সামনে শুক্রবার সকালে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে আরেক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ইন্টারনেট ও মুঠোফোনের মাধ্যমে ভোট দেওয়া হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে।দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো ও সুন্দরবন সমর্থক গোষ্ঠীর সদস্যসচিব মো. রফিকুল ইসলাম। এ আয়োজনে প্রায় তিন হাজার ভোট প্রদান করা হয়। —বাগেরহাট প্রতিনিধি