সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে অন্তর্ভুক্ত করার জন্য আরও বেশি করে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল এবং বাংলাদেশ থেকে কলকাতায় আসা সুন্দর বন-সমর্থক কমিটির নেতারা। গত বৃহস্পতিবার বাংলাদেশের খুলনা থেকে কলকাতায় আসা সুন্দরবন-সমর্থক কমিটির আহ্বায়ক লিয়াকত আলী, রফিকুল ইসলাম এবং এ কে হিরু রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডলের সঙ্গে দেখা করেন। বাংলাদেশের প্রতিনিধিরা সুন্দরবনের পক্ষে আরও জনমত সৃষ্টি করে বিপুলভাবে ভোট দেওয়ার জন্য সুন্দরবন উন্নয়নমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান। মন্ত্রী বলেন, এ ব্যাপারে তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। তিনি জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গর্ব সুন্দরবনকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় তুলে আনতে।—অমর সাহা, কলকাতাসুন্দরবনের পক্ষে বেড়া কলেজে ভোট গ্রহণ