সুন্দরবনে প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিতে বাংলাদেশ সংগঠনের উদ্যোগে আগামী ১ থেকে ৪ মার্চ সুন্দরবনে উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সুন্দরবন এলাকার কটকা, দুবলার চর, মেহের আলীর চর, হিরন পয়েন্ট, কচিখালিতে ‘সুন্দরবনে সূর্যস্নান’ নামের এ সম্মেলন হবে। সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে সম্প্রতি সংগঠনের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকরের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিতে বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম জানান সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। ১ মার্চ রাতে খুলনার রূপসা ঘাট থেকে সম্মেলনের জলযান সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফিরে আসবে ৪ মার্চ বিকেলে। যোগাযোগ: ০১৯১২০৯২৩১৪। —বিজ্ঞপ্তি