সুন্দরবনের জন্য কুয়েটে ভোট কেন্দ্র স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সুন্দরবনকে ভোট দেওয়ার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, ‘সবার সম্মিলিত ভোট দেওয়ার মাধ্যমে সুন্দরবনকে অবশ্যই আমরা বিজয়ী করতে সক্ষম হব। এ ক্ষেত্রে কুয়েটের মতো অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ভোটকেন্দ্র স্থাপন বিষয়ে কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচিত করা আমাদের নিজেদের তাগিদেই করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিচালকের (ছাত্রকল্যাণ) কার্যালয়ের নিচতলায় এ ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। —মনোজ কুমার মজুমদার, খুলনা অফিস