সুন্দরবনের জন্য খুলনায় ভোট প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে গতকাল মঙ্গলবার সকালে খুলনা নগরের বৈকালী এলাকায় ভোট প্রদান প্রচারণা শুরু হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে পরিচিত করা এবং পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে আমাদের সবারই সুন্দরবনকে বিজয়ী করার চেষ্টা করতে হবে; আর সুন্দরবন বিজয়ী হলে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার খুলে যাবে।’ —খুলনা অফিস