সুন্দরবনের জন্য ভোট সংগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে দিন ব্যাপী নানা আয়োজনে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের সুন্দরবনের জন্য ভোট সংগ্রহ করা হবে। ঢাকার কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজিত অনুষ্ঠানে ডিআইইউ প্রথম আলো বন্ধুসভার উদ্যেগে ভোট সংগ্রহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত। সুন্দরবনের জন্য www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে ভোট দেয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক