সুন্দরবনের পক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার পঞ্চগড়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক।০ সভায় ওয়েবসাইটে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচার কার্যক্রমের মাধ্যমে চলতি বছরের মধ্যে ৫০ হাজার ভোট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক দর্শনীয় স্থান হিসেবে তালিকাভুক্তির জন্য ইতিমধ্যে সরকারের পক্ষে আবেদন জানানো হয়েছে। ওয়েবসাইটে ভোট দিতে ইন্টারনেট ও ই-মেইল সম্পর্কে পারদর্শী ব্যক্তিদের নিয়ে দল গঠন করা হয়। সভায় জেলা শিক্ষা অফিসার এস এম মুসলিমউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীনুর রহমানসহ অনেকে বক্তব্য দেন। —পঞ্চগড় প্রতিনিধি