সুন্দরবনের পক্ষে প্রচারাভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ইন্টারনেটে সুন্দরবনকে ভোট দিতে সচেতনতা তৈরি করতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান সাত দিনের এক প্রচারাভিযান শুরু করেছে। গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে কম্পিউটার বিজ্ঞান বিভাগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়, শেষ হয় ডায়না চত্বরে।কম্পিউটার বিজ্ঞানের বিভাগীয় সভাপতি আহসান উল আম্বিয়া www.news7wonders.com ঠিকানার ওয়েবসাইটে ভোট দিয়ে প্রচারাভিযান উদ্বোধন করেন। আগামী সোমবার এ প্রচারাভিযান শেষ হবে। —ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি