সুন্দরবনের পক্ষে মতলবে ভোট সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে গত মঙ্গলবার ভোট সংগ্রহ করা হয়েছে। এর উদ্বোধন করেন স্থানীয় ব্যবসায়ী মো. রুহুল আমিন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন ফরাজী, আবুল কালাম আজাদসহ অনেকে। ভোট সংগ্রহ কর্মসূচিতে সহযোগিতা করে মিয়াজী কম্পিউটারস। সারা দিন ধরে সুন্দরবনের পক্ষে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা ইন্টারনেটের মাধ্যমে ভোট দেন।নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন পরিচালিত প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে ভোট দেওয়া যাবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইট থেকে। — মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি