সুন্দরবনের পক্ষে যৌথ প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে জয়যুক্ত করতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে ‘সাড়া দাও বাংলাদেশ’ ও ‘চট্টগ্রাম সমিতি’। এ উপলক্ষে মতবিনিময় সভায় কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের শিক্ষার্থী বিকাশ কান্তি নাথ বলেন, ‘আমাদের এই সৌন্দর্যকে বিশ্বের শীর্ষস্থানে আসীন করতে ১০ জুন থেকে ভারতের পার্ক স্ট্রিট, গড়িয়া মোড়, রবীন্দ্র সদন প্রাঙ্গণ, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, কফি হাউস, সাউথ সিটি মল ইত্যাদি জায়গায় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করব এবং প্রচারণা চালাব।’ সাড়া দাও বাংলাদেশের মো. শহিদুল ইসলাম বলেন, ‘কলকাতার ছাত্রদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যৌথ এই কার্যক্রমের আয়োজনে থাকবে চট্টগ্রাম সমিতি, যাদবপুর, কলকাতা এবং সাড়া দাও বাংলাদেশ। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে www.n7w.com সাইট থেকে। —বিজ্ঞপ্তি