সুন্দরবনের প্রচারে শীর্ষেন্দু মুখোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পশ্চিমবঙ্গের যাদবপুরের ইন্দুমতি সভাগৃহে এক আলোচনা সভায় সুন্দরবনের পক্ষে ভোট চাইলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।স্বেচ্ছাসেবী সংস্থা সুচেতনা এ সভার আয়োজন করে। এতে পরিবেশ বিজ্ঞানী আশীষ ঘোষও সুন্দরবনের পক্ষে ভোট চেয়ে বক্তৃতা করেন। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে বিজয়ী করার জন্য কলকাতাসহ পশ্চিমবঙ্গে জোরদার প্রচার চালাচ্ছে সুচেতনা। ৩১ ডিসেম্বর সুন্দরবনকে ভোট দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।সুচেতনা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে চালিয়ে যাচ্ছে প্রচারণা। —অমর সাহা, কলকাতা