সুপার কম্পিউটারে এনভিডিয়ার জিপিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া সম্প্রতি নতুন গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরির ঘোষণা দিয়েছে। দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরিতে ব্যবহূত হবে এই নতুন জিপিইউ চিপ। সুপার কম্পিউটার সাধারণত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) নির্ভর। সিপিইউ ব্যবহার করে সুপার কম্পিউটারের গাণিতিক পদ্ধতি পরিচালিত হয়। তবে, সিপিইউয়ের বদলে এনভিডিয়ার তৈরি নতুন জিপিইউ ব্যবহারে সুপার কম্পিউটারের গতি ৮ গুণ দ্রুততর হবে ও প্রতি সেকেন্ডে ২৫ হাজার ট্রিলিয়ন পর্যন্ত হিসেব করতে তা সক্ষম হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির সুপার কম্পিউটারে এনভিডিয়ার তৈরি টেসলা কে২০ জিপিইউ ব্যবহার করা হবে। বিশে্লষকেরা জানিয়েছেন, এনভিডিয়ার চিপ ব্যবহারের ফলে সুপার কম্পিউটিংয়ে হাইব্রিড কম্পিউটিং-ব্যবস্থা চালু হচ্ছে।