সুপার কম্পিউটারের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যন্ত্রের কাছে হার মানল মানুষ। এক কুইজ প্রতিযোগিতায় আইবিএমের সুপার কম্পিউটার ওয়াটসন দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জিতে নিয়েছে ১০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন গেম শো জিওপার্ডিতে তিন রাত ধরে চলে এ প্রতিযোগিতা। যন্ত্রের কাছে যাঁরা হারলেন কেন জেনিংস ও ব্রাড রুটার; যাঁরা ইতিমধ্যে জিওপার্ডি গেম শোতে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার প্রথম দিকে জেনিংস ও রুটার এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত দ্রুতগতিতে উত্তর দিয়ে ওয়াটসনই জয়ী হয়। এতে যে কটি প্রশ্ন করা হয় তার মধ্যে একটিমাত্র প্রশ্নের উত্তর সবাই পেরেছেন। তা হচ্ছে, বাম স্টোকার কে?। কেন জেনিংস এর আগে জিওপার্ডি শোতে পরপর ৭৪ বার চ্যাম্পিয়ন হন। ব্রাড রুটার এ পর্যন্ত ৩০ লাখ ডলার জিতেছেন। ওয়াটসনের প্রাপ্ত অর্থ কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান