সুপার মুনের দেখা মিলবে আজ!(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারো মতে ‘সুপার মুন’ আবার কেউ-বা বলেন, ‘ব্লু মুন’। অনেকেই শুনেছেন বিশাল সে চাঁদের কথা। চন্দ্রপ্রেমীদের জন্য সুখবর। আকাশে আজ দেখা মিলতে পারে তার।সুপার মুন প্রসঙ্গে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। অন্যদিনের তুলনায় চাঁদকে আজ দেখা যাবে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। আজকের পূর্ণিমাকে তাই বলা হয় সুপার মুন।২৩ জুন রোববার পৃথিবীর খুব কাছাকাছি আসবে চাঁদ। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এ নিকটতম অবস্থানকে বলা হয় অনুভূ (পেরিজি)। এ সময় চাঁদ পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। আগামী বছরের আগস্ট মাসের আগে আর পৃথিবীর এতটা কাছাকাছি আসবে না চাঁদ।পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার। আজ অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করবে। ফলে তখন পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘটিত হওয়ার কারণে তখন চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে। অবশ্য ঢাকার সময় আজ বিকেল পাঁচটা ৩২ মিনিটে চাঁদ অনুভূ অবস্থানে আসবে। তবে পূর্ণিমার সর্বোচ্চ মুহূর্তটি ঘটবে স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে; সেক্ষেত্রে এদেশের চন্দ্রপ্রেমীদের কাছে এ চাঁদ অধরাই থেকে যাবে। প্রতিবছরই কোনো না-কোনো সময় এ ঘটনা ঘটে। এ সময় চাঁদের আকার স্বাভাবিক পূর্ণিমার চেয়ে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়। তবে খালি চোখে এটি নির্ণয় করা কঠিন আর এ ঘটনায় পৃথিবীর ওপর তেমন কোনো প্রভাব পড়বে না, তবে জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। ১২ মাসের ১৩ চাঁদ!উপকথা অনুসারে প্রতি ১২ মাসে ১২ পূর্ণ চাঁদ দেখা যায়। আর ১৩তম পূর্ণচাঁদটিই হচ্ছে নীল চাঁদ বা সুপার মুন। রঙ নীল না হলেও চারপাশের পরিবেশের কারণে চাঁদের রঙ নীল দেখা যায়।কুসংস্কার আর কল্পকাহিনীতীব্র জ্যোত্স্না আর বিশাল আকারের চাঁদ ঘিরে বিভিন্ন কুসংস্কার আর উপকথা ছড়িয়ে আছে। মানুষের শরীরে অস্বাভাবিক পরিবর্তন, প্রকৃতিতে অস্বাভাবিক কিছু ঘটনা আর রটনায় মিলে মিশে আছে সুপার মুনের রহস্য। তবে গবেষকেরা বলছেন, মানুষের আচরণের ওপর সুপার মুন বা নীল চাঁদের কোনো প্রভাব পড়ে না। হলিউডের চলচ্চিত্র আর কুসংস্কার থেকেই নীল চাঁদকে ঘিরে অনেকেই গড়ে তোলেন নানা কল্পকাহিনী।চন্দ্রাহত! ‘লুনাটিক’ বা চাঁদের আকর্ষণে পাগল হয়ে যাওয়ার ঘটনার কথাও শোনা যায়। লুনাটিক শব্দটি ল্যাটিন ভাষার শব্দ, যার অর্থ চন্দ্রাহত বা চাঁদের বিভিন্ন দশায় বেড়ে যাওয়া পাগলামি; তবে গবেষকেরা এ কারণে চন্দ্রাহত হওয়ার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাননি। এ প্রসঙ্গে তাঁরা বলেছেন, সুপারমুন হচ্ছে কাকতালীয় বিষয়। আর এ বিষয়টি চোখে একটি ভ্রম সৃষ্টি করে হাজির হয়।