সুপারহিরো ভাইরাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাল্ক, স্পাইডারম্যান, ব্যাটসম্যান, সুপারম্যানের মতো সুপারহিরোদের ভক্ত? আপনার প্রিয় সুপারহিরোদের ছবি, ভিডিও বা তাদের তথ্য অনলাইন থেকে সংগ্রহের আগে সাবধান হন। অনলাইনে ব্রাউজিংয়ের সময় আপনার সুপারহিরোদের খোঁজ দেওয়া সাইটটি আপনার সর্বনাশ ঘটিয়ে ফেলতে পারে। কারণ, আপনার প্রিয় সুপারহিরোদের আড়ালে লুকিয়ে থাকে ভয়ংকর কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ফিশিং আক্রমণ। সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের।সুপারহিরোদের নাম দিয়ে অনলাইনে থাকা ভাইরাস ছড়ানোর লিংকগুলো পরীক্ষা করে দেখেছেন ম্যাকাফির গবেষকেরা। তাঁদের মতে, সুপারহিরোদের নাম থেকে যেসব ভাইরাস ছড়ায় তা পাসওয়ার্ডসহ ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। সম্প্রতি ম্যাকাফির গবেষকেরা ‘২০১৩ মোস্ট টক্সিক সুপারহিরোস লিস্ট’ নামে একটি ভাইরাসবাহী সুপারহিরোদের তালিকা প্রকাশ করেছে। ১৫ সুপারহিরোর এ তালিকায় সবার উপরে রয়েছে অ্যাকুয়াম্যানের নাম। এরপর পর্যায়ক্রমে রয়েছে মি. ফ্যান্টাস্টিক, হাল্ক, ওয়ান্ডার ওম্যান, ডেয়ারডেভিল, আইরন ম্যান, সুপারম্যান, থর, গ্রিন ল্যানট্রেন, সাইক্লোপস, উলভারইন, ইনভিজিবল ওম্যান, ব্যাটসম্যান, ক্যাপটেন আমেরিকা ও স্পাইডারম্যান।সুপারহিরো সংক্রান্ত তথ্য খোঁজা ও ডাউনলোডের সময় ব্রাউজ করা ওয়েবসাইটটি সম্পর্কে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।