সুবন্ধু সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা যাকের
সারা যাকের

 স্কুল থেকে প্রেম করে স্নাতক শেষ হওয়ার পর বিয়ে করেছি। আমার পরিবার বিদেশে স্থায়ীভাবে থাকে। বিয়ের পর আমি দেশে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতাম। তাঁদের পরিবার বেশ সচ্ছল। আমার স্বামী চাকরি করলেও সংসার চলে আমার শ্বশুর-শাশুড়ির অর্থে। তাঁরা বেশ প্রভাবশালী। আমি তাঁদের মতো চলার চেষ্টা করেছি, কিন্তু তাঁদের কিছুতেই খুশি করা যায় না। বাসায় কয়েকজন গৃহকর্মী আছেন, তবু আমাকেই কাজ হতে হবে। আমিও যেহেতু আনাড়ি, অতটা পেরে উঠি না। আমার স্বামীর কাছে আমার নামে তাঁরা অভিযোগ করেন যে আমি ঘরের কাজ করি না। আমার স্বামী আমার ওপর রাগ করেন।
তাঁরা আমার বাবার বাড়িতে যাওয়া খুব একটা পছন্দ করেন না। আমি বাসা থেকে বের হলে অপছন্দ করেন। সব মিলিয়ে নিজেকে বন্দী মনে হতে থাকে একসময়।
আমি ঠিক করি, মা-বাবার কাছে উচ্চশিক্ষার জন্য যাব। কিন্তু আমার স্বামী তো আমাকে বিদেশে পড়তে যেতে দেবেই না, সঙ্গে আমার ইমিগ্র্যান্ট ভিসাও রাখতে দিতে চায় না। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ভিসাটা থাকলে আমার মা-বাবার সঙ্গে দেখা করতে যেতে সুবিধা হবে। সে জেদ ধরে বসে আছে। সে আমাকে জিনিসপত্রসহ বাংলাদেশে আমার বাবার বাসায় রেখে গেছে। এক মাসের ওপর আমরা আলাদা থাকি। তার ইচ্ছা হলে যোগাযোগ করে, কখনো করে না।
শ্বশুরবাড়িতে এত বেশি খারাপ স্মৃতি যে ওখানে ফেরত যাওয়া আমার জন্য অনেক কষ্টের। আমার স্বামীকে ছাড়াও আমি থাকতে পারব না। সব সময় ভয়ে থাকি যে ও ওর পরিবারের দ্বারা প্রভাবিত হয়ে কোনো একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
নাম প্রকাশে অনিচ্ছুক

 যা বুঝতে পারছি, তোমাদের সন্তান হয়নি। তোমাদের বিয়ে হয়েছে কত বছর, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তোমরা একে অন্যকে অনেক দিন ধরে চেনো। তার পরও একসঙ্গে থাকতে গিয়ে অনেক পরীক্ষা দিতে হচ্ছে। তুমি শুধু তোমার স্বামীর ও তার পরিবারের সঙ্গে থাকছ না।
এই পরিবেশে মানিয়ে নিতে হবে। প্রথমত তোমার স্বামীর সঙ্গে সমঝোতায় আসতে হবে। তোমার স্বামী তার মা-বাবার সঙ্গে এতটাই একমত যে সে তোমাকে অন্য বাড়িতে রেখে এসেছে।
তোমার এ সম্পর্ককে ঠিক করতে হলে (যেটাকে তুমি অগ্রাধিকার দিয়েছ) ঝগড়া-ঝাঁটি থামিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আসতে হবে।


এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। 
এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের।
সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। 
এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:
সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, 
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
এ ছাড়া [email protected] এই ঠিকানায়
ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।