সুযোগ চাই, আই-জিনিয়াস হব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলা একটার দিকে কড়া রোদের মধ্যে কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের একদল শিক্ষার্থী উৎ সবস্থলে ঢুকে একেবারে মঞ্চের সামনে চলে এল। আর বসার জয়গা না পেয়ে মাটিতেই বসে পড়ল। মঞ্চ থেকে কোনো প্রশ্ন এলেই এই শিশুরা হাত তুলে উত্তর দেওয়ার চেষ্টা করে। কিন্তু মুশকিল হলো, আই-জিনিয়াস প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তো সুযোগ নেই! শেষমেশ ক্ষোভ ঝরে পড়ল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারিহা ও সুজালার কণ্ঠে। তাদের কথা, ‘এত বড় উৎ সব, অথচ আমাদের আমন্ত্রণও জানানো হয়নি। আমরা কি পড়ি না? আমাদের কি ইন্টারনেট বিষয়ে জানার অধিকার নেই?’