শূন্যস্থান পূরণ অংশ-৭
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
৩৮। শক্তির —বন্ধ করা অত্যন্ত জরুরি।
উত্তর: অপচয়।
৩৯। গ্যাস, তেল ও কয়লা ক্রমাগত — যাচ্ছে।
উত্তর: ফুরিয়ে।
৪০। একসময় আমাদের কাছে — শক্তি থাকবে না।
উত্তর: ব্যবহারযোগ্য।
অধ্যায়-৬
১। সুস্থ সবল দেহের জন্য সকলের — গ্রহণ করা প্রয়োজন।
উত্তর: সুষম খাদ্য।
২। বয়স ও কাজের ধরন অনুযায়ী দেহের — ভিন্ন হয়।
উত্তর: চাহিদা।
৩। ছোট ও বড় সকলেরই সুষম খাদ্য —।
উত্তর: প্রয়োজন।
৪। অতিরিক্ত খাদ্যগ্রহণে দেহ — হয়ে পড়ে।
উত্তর: ভারী।
৫। দেহের চাহিদা মেটানোর জন্য খাদ্যের — উপাদানই পরিমাণমতো দরকার।
উত্তর: ৬টি।
৬। দেহের বিভিন্ন কাজের জন্য — পরিমাণ বেশি লাগে।
উত্তর: পানির।
৭। খাদ্যের প্রধান উপাদান — টি।
উত্তর: ৩।
৮। সব খাদ্যসামগ্রী বছরের — পাওয়া যায় না।
উত্তর: সব সময়।
৯। মাছ, মাংসতে পানি বেশি থাকায় — শুকিয়ে সংরক্ষণ করা যায় না।
উত্তর: রোদে।
১০। মাছ, মাংস, ফল — সংরক্ষণ করা যায়।
উত্তর: ফ্রিজে।
১১। — পদ্ধতি নানা রকমের হয়।
উত্তর: বৈজ্ঞানিক।
১২। বরফ জমানো ঠান্ডা তাপে খাদ্যে — জন্মায় না।
উত্তর: জীবাণু।
১৩। গলদা চিংড়ি বিদেশে — হয়।
উত্তর: রপ্তানি।
১৪। রং ও রাসায়নিক মিশ্রিত খাদ্যদ্রব্য স্বাস্থ্যের জন্য —।
উত্তর: ক্ষতিকর।
১৫। ক্যালসিয়াম কার্বাইড, — ও স্যাকারিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
উত্তর: ফরমালিন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল