সুস্থ আছেন ল্যারি পেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই জনসম্মুখে গরহাজির গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজ। কারণ তাঁর গলায় সমস্যা। চিকিত্সক তাঁকে কথা বলতে বারণ করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর এ অনুপস্থিতি গুগলের কর্মকর্তাদের মনে শঙ্কা তৈরি করেছিল। সম্প্রতি এক ই-মেইলে নিজের সুস্থতার কথা নিশ্চিত করেছেন ল্যারি পেজ। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। পেজ তাঁর ই-মেইলে লিখেছেন, মারাত্মক কিছু ঘটেনি তাঁর।চলতি মাসের ২৭ তারিখ থেকে সানফ্র্যান্সিসকোতে শুরু হবে গুগল আই/ও সম্মেলন। এই সম্মেলনে তাই গুগলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীকে নাও দেখা যেতে পারে।২১ জুন গুগলের শেয়ার হোল্ডারদের এক সভায় ল্যারি পেজের অনুপস্থিতি সবাইকে চিন্তায় ফেলেছিল। এ সময় গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিড প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর গলার সমস্যার কথা জানান।ল্যারি পেজের স্বাস্থ্যবিষয়ক আর কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।