
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৪
সঠিক উত্তরটি খাতায়লেখ অংশ-১৪
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৬
৩. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: ঘ. ছয়টি ।
৪. কোনটি সুস্থ-সবল দেহের জন্য প্রয়োজন?
ক. সুষম খাদ্য খ. আমিষ গ. শর্করা ঘ. স্নেহ
উত্তর: ক. সুষম খাদ্য ।
৫. আমাদের দেহ ভারী হয়ে পড়ে কেন?
ক. সুষম খাদ্য খাওয়ার জন্য খ. জাংকফুড খাওয়ার জন্য
গ. অতিরিক্ত খাদ্য গ্রহণে ঘ. মিষ্টিজাতীয় খাদ্য গ্রহণে
উত্তর: গ. অতিরিক্ত খাদ্য গ্রহণে ।
৬. প্রধান খাদ্য উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি উত্তর: খ. তিনটি ।
৭. নিচের কোনটি প্রধান খাদ্য উপাদান?
ক. ভিটামিন খ. আমিষ গ. পানি ঘ. খনিজ লবণ
উত্তর: খ. আমিষ ।
৮. দেহের জন্য পরিমাণে কম লাগে কোনটি?
ক. আমিষ খ. শর্করা গ. খনিজ লবণ ঘ. স্নেহ
উত্তর: গ. খনিজ লবণ ।
৯. দেহের বিভিন্ন কাজের জন্য সবচেয়ে বেশি লাগে কোনটি?
ক. ভিটামিন খ. পানি গ. আমিষ ঘ. খনিজ লবণ
উত্তর: খ. পানি ।
১০. কোন ধরনের খাদ্য উপাদান দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে?
ক. আমিষ খ. শর্করা গ. ভিটামিন ঘ. পানি
উত্তর: গ. ভিটামিন।
১১. দেহের চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচনের সময় কোনটিতে গুরুত্ব দিতে হবে?
ক. দামি খাবার খ. সস্তা খাবার গ. ভালো খাবার ঘ. বয়স ও কাজের ধরন
উত্তর: ঘ. বয়স ও কাজ করার ধরন।
১২. বেশি শক্তির প্রয়োজন কার?
ক. ডাক্তারদের খ. ছাত্রদের গ. যারা শারীরিক পরিশ্রম করে ঘ. শিক্ষকদের
উত্তর: গ. যারা শারীরিক পরিশ্রম করে।
১৩. শিশুরা শারীরিক পরিশ্রম এমনকি খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলে কেন?
ক. জাংকফুড খাওয়ার জন্য খ. এক জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য
গ. সুষম খাদ্য খাওয়ার জন্য ঘ. মিষ্টিজাতীয় খাদ্য খাওয়ার জন্য
উত্তর: খ. এক জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য ।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল