সুস্থতা যাচাইয়ের যন্ত্রপাতির জনপ্রিয়তা

শারীরিক সুস্থতা যাচাইয়ের কাজে ব্যবহূত বিভিন্ন যন্ত্রপাতির জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। পশ্চিমা দেশগুলোতে প্রচলিত যন্ত্র ফিটবিট ফোর্স, জ্যবোন আপ বা নাইকি+ফুয়েলব্যান্ড প্রভৃতি আগামী বছরগুলোতে আরও জনপ্রিয় হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আইএসএইচ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ শেন ওয়াকার বলেন, হূদ্যন্ত্রের ক্রিয়া পর্যবেক্ষণ, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ঘড়ি এবং সাইকেল চালিয়ে ক্যালরি ক্ষয়ের মাত্রা নিরূপণযন্ত্রের বেচাকেনা ২০১৭ সাল নাগাদ ১০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর এ সময়ে অ্যাকটিভিটি ট্র্যাকার নামে পরিচিত যন্ত্রের বাজার প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা এবং সার্বিক সামর্থ্য যাচাইয়ে বিভিন্ন যন্ত্র ব্যবহারের বিষয়টি একেবারে নতুন নয়। হূৎপিণ্ডের কার্যক্রম পর্যবেক্ষণের তারবিহীন যন্ত্র প্রথম তৈরি হয়েছিল ২০ বছর আগে। কিন্তু ফুয়েলব্যান্ডের মতো অ্যাকটিভিটি ট্র্যাকারের ব্যবহার তুলনামূলক নতুন। নাইকি, অ্যাডিডাস, ফিটবিট, জ্যবোনের মতো বিখ্যাত প্রতিষ্ঠান এসব যন্ত্র তৈরি করছে। লাইভসায়েন্স।