ঝন্টুর এসএসসি পরীক্ষা চলছে। আগামীকাল পদার্থবিজ্ঞান পরীক্ষা। ঝন্টুর মা বরাবরই কড়া নজরে রাখেন ছেলেকে। ঝন্টুর পরীক্ষার সময়টা কেমন যাচ্ছে, দেখাচ্ছেন রাফি আদনান

পরীক্ষার আগের রাত
বাবা ঝন্টু, দুধটুকু খেয়ে নে। আর গ্লাসে লেখা সূত্রগুলো আরেকবার পড়।
মা, আর কত পড়ব?
তোকে পড়তে বলেছি, পড়বি। প্রতিটা সূত্র দুধের সঙ্গে গিলে খাবি।

পরীক্ষার দিন সকাল
মা, আমি আর এসব খেতে পারব না। বেশি খেলে বমি করে ফেলব।
খাবি না মানে? পাশের বাসার রন্টু এখনো পড়ছে। নে, সূত্রগুলো খেয়ে ফেল ব্রেড দিয়ে। একটাও যদি ভুলিস তাহলে খবর আছে!

পরীক্ষার হলে যাওয়ার সময়
প্রতিটা গাইড খুলে খুলে আবার দেখ। সময়টা কাজে লাগা।
মা, আর কত পড়ব!

পরীক্ষার হলে ঢোকার আগে
প্রতিটা সূত্র পানির সঙ্গে গুলিয়ে খা। একটাও ভুল করলে তোর বাসায় জায়গা নেই।

পরীক্ষা দিয়ে বের হওয়ার পর
পরীক্ষা কেমন দিলি? আর তোর মাথায় চুল কই?
তোমার ওই সূত্র গিলে খেতে খেতে এই অবস্থা। পরীক্ষায় কিছুই লিখতে পারি নাই।