সঠিক প্রশ্নোত্তর অংশ-২৪
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৪
১৭. সুরা ফিল সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
ক. এর আয়াত সংখ্যা ৬ খ. এটি মাক্কী
গ. এটি মাক্কি, এর আয়াত সংখ্যা ৫
ঘ. এটি মাদানি, এর আয়াত সংখ্যা ৬
উত্তর: গ. এটি মাক্কি, এর আয়াত সংখ্যা ৫
১৮. সূরা কুরাইশ-এর আয়াত সংখ্যা কত?
ক. ৫টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৭টি
উত্তর: খ. ৪টি
১৯. সূরা আল-মাউন-এর আয়াত সংখ্যা—
ক. ৫টি খ. ৩টি গ. ৭টি ঘ. ৬টি
উত্তর: গ. ৭টি
২০. কোরআন মাজিদের বিরাম চিহ্নকে বলে— ক. ওয়াকফ খ. গুন্নাহ
গ. ইদগাম ঘ. মাখরাজ
উত্তর: ক. ওয়াকফ
অধ্যায়-৫
১. আল্লাহ তাআলা কেন যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছেন?
ক. পৃথিবীতে বসবাস করার জন্য
খ. মানুষকে শাসনের জন্য
গ. মানুষের হিদায়াতের জন্য
ঘ. মানবজাতির সঙ্গে থাকার জন্য
উত্তর: গ. মানুষের হিদায়াতের জন্য
২. নবী-রাসূল মানুষকে কীভাবে শিক্ষা দিতেন?
ক. পত্রপত্রিকার মাধ্যমে খ. হাতে-কলমে
গ. রেডিও-টেলিভিশনের মাধ্যমে
ঘ. জনসভার মাধ্যমে
উত্তর: খ. হাতে-কলমে
৩. কারা মানবজাতির শিক্ষক হিসেবে প্রেরিত? ক. জিন-পরি খ. পয়গম্বরগণ
গ. ফেরেশতাগণ ঘ. নবী-রাসূলগণ
উত্তর: ঘ. নবী-রাসূলগণ
৪. নবী-রাসূলগণ কেমন ছিলেন?
ক. সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ
খ. সাধারণ, অসাধু, নির্লোভ
গ. স্পষ্টবাদী, নিষ্পাপ, অতি সাধারণ
ঘ. বাচাল, অস্পষ্টভাষী, অসাধু
উত্তর: ক. সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ
৫. হজরত মুহাম্মদ (সা.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. খন্দকার বংশ খ. কুরাইশ বংশ
গ. সৈয়দ বংশে ঘ. পীর বংশে
উত্তর: খ. কুরাইশ বংশ
৬. মহানবী (সা.)-এর মাতার নাম কী?
ক. হজরত মরিয়ম (আ.) খ. আমিনা
গ. হজরত হাজেরা ঘ. হজরত হাওয়া (আ.)
উত্তর: খ. আমিনা
৭. হজরত মুহম্মদ (সা.)-এর জন্মের পূর্বেই কে মারা যান?
ক. মাতা আমিনা খ. আব্দুল মুত্তালিব
গ. আবু লাহাব ঘ. পিতা আব্দুল্লাহ
উত্তর: ঘ. পিতা আব্দুল্লাহ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর