প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি জানেন, সূর্যের একটি বোন আছে এবং তার অবস্থান অন্তত ১০০ আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রমণ্ডলে৷ যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক আইভান রামিরেজের নেতৃত্বে একদল জ্যোতির্বিদ এইচডি ১৬২৮২৬ নামের ওই নক্ষত্র শনাক্ত করেছেন৷ এটির উৎপত্তি সম্ভবত আমাদের সূর্যের মতো একই গ্যাস ও ধূলির মেঘ থেকে৷ আর এই আবিষ্কারের ফলে পৃথিবীর বাইরে প্রাণের উপস্থিতির খোঁজে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন৷ রামিরেজ বলেন, ‘পৃথিবীর উৎপত্তিস্থল সম্পর্কে আমরা জানতে চাই৷ ছায়াপথের কোন স্থানটিতে সূর্য তৈরি হয়েছিল, শনাক্ত করা গেলে সৌরজগতের আদি অবস্থা সম্পর্কেও ধারণা পাওয়া যাবে৷ এতে কেন আমরা বর্তমান অবস্থানে রয়েছি, তা জানার সুযোগ তৈরি হবে৷ আর সেই সম্ভাবনা কম হলেও অসম্ভব নয়৷’ আইএএনএস৷