সৃজনশীল গণিত নিয়ে ভয়ের কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা অংশ নিলেন

গোলটেবিল বৈঠকে সৃজনশীল গণিত প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচকরা
গোলটেবিল বৈঠকে সৃজনশীল গণিত প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচকরা

রবিউল কবীর চৌধুরী
বিশেষজ্ঞ, পরীক্ষা ও মূল্যায়ন, বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (এসইএসডিপি), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা
ড. মো. আজিজুর রহমান
শিক্ষাক্রম বিশেষজ্ঞ (সহযোগী অধ্যাপক, গণিত), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা
রতন কান্তি মন্ডল
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক (গণিত), উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
ফয়সাল আজিজ
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা
মু. রইচ উদ্দিন
সিনিয়র শিক্ষক (গণিত), মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
রণজিৎ কুমার শীল
সহকারী শিক্ষক (গণিত), গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
মাহমুদ ইকবাল
বিভাগীয় সম্পাদক, পড়াশোনা পাতা, প্রথম আলো
সঞ্চালক
আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো

প্রথম আলোর আয়োজনে ২২ জানুয়ারি ‘সৃজনশীল গণিত নিয়ে ভয়ের কিছু নেই’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য, উদাহরণসহ নমুনা উত্তর প্রকাশিত হলো।

আলোচনা
আব্দুল কাইয়ুম: গণিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে যে উদ্বেগ ও প্রশ্ন আছে, সে বিষয়ে আজ আলোচনা করব। আগে আমরা যে গণিত করেছি, তখন এ ধরনের সৃজনশীল প্রশ্ন ছিল না; কিন্তু সৃজনশীল এ অর্থে ছিল যে বইয়ের অঙ্কই ভিন্নভাবে আসত, সেটা শিক্ষার্থীরা করত দু-তিনভাবে। কেউ সহজভাবে করেছে, কেউ আবার জটিলভাবে করেছে। সবাই ভিন্ন ভিন্ন নিয়ম প্রয়োগ করেছে। এসব অঙ্ক সঠিক হলে সবাই পুরো নম্বর পেয়েছে। এর মধ্যেও বিচার-বিশ্লেষণ করে যে বুদ্ধি খাটিয়ে সহজ ও সরলভাবে করেছে, তাকে হয়তো শিক্ষক এক নম্বর/আধা নম্বর বেশি দিয়েছেন। একটা ‘কমা’ না থাকলে, ‘বা’ না লিখলে, ‘অথবা’ না লিখলে নম্বর কাটা যাবে—এগুলো তখন ছিল না। এখন দেখা যায়—‘সমান’ চিহ্ন, ‘অথবা’ লেখা, ‘সুতরাং’ না লেখা—এই খুঁটিনাটি বিষয়ে জোর বেশি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা এর সমাধানে কোচিং সেন্টারে যাচ্ছে, না বুঝে সব মুখস্থ করছে। অথচ সৃজনশীল পদ্ধতিতে মুখস্থ করার দরকার নেই। সৃজনশীল গণিত প্রশ্নপদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব।
রবিউল কবীর চৌধুরী: সৃজনশীল প্রশ্নপদ্ধতির মৌলিক বিষয় হচ্ছে একজন পরীক্ষার্থী শুধু পাঠ্য বইয়ের কিছু তথ্য মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দিল, এ অবস্থা থেকে বের হয়ে আসা। আর সেজন্যই হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আগের পদ্ধতিতে একজন ছাত্র ১০/২০টি নির্বাচিত অঙ্ক মুখস্থ করে, না বুঝে উত্তর লিখতে পারত। এখন অঙ্ক যেটা করেছে, সেটা বুঝে করেছে কি না দেখতে চাই। একজন শিক্ষার্থীকে যদি তার পরিবেশের সাপেক্ষে অঙ্কটা শিখিয়ে দেওয়া হয়, তাহলে শিক্ষাটা হবে আনন্দদায়ক, মনেও থাকবে দীর্ঘদিন। অনেকে বলেন যে সৃজনশীল পদ্ধতিতে পাসের নম্বরের ক্ষেত্রে সমস্যা হবে। স্পষ্ট করে বলব এতে নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। দাঁড়ি-কমার সঠিকতার চেয়েও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০ নম্বরের একটা প্রশ্নে একজন শিক্ষার্থী তিনটি অংশ পর্যন্ত যৌক্তিকভাবে শেষ করতে পেরেছে কি না। অংশ সমূহের যে যে ধাপ পর্যন্ত শেষ করতে পারবে, তার ওপরেই সে নম্বর পাবে। এক ধাপের ভুলের জন্য অন্য ধাপের নম্বরে কোনো প্রভাব পড়বে না। সব তথ্যই তাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে, সে তথ্যগুলোই নতুন একটা অবস্থার মাধ্যমে পরীক্ষা করা হবে মাত্র।
আব্দুল কাইয়ুম: এই তিনটি ধাপ সম্পর্কে একটু বলবেন?
রবিউল কবীর চৌধুরী: প্রথম ধাপটি সহজ, পরেরটা মধ্যম এবং শেষের ধাপটি কঠিন। সৃজনশীল প্রশ্ন করার সময় শিক্ষার্থীদের চিন্তার গভীরতা এবং সময়ের দিকটি বিবেচনা করে এ তিনটি ধাপ তৈরি করা হবে। প্রথম অংশের সহজ উত্তরটি সবাই পারবে। মধ্যম মানের শিক্ষার্থীরা মধ্যম ধাপ পর্যন্ত পারবে এবং তৃতীয় ধাপের কঠিন অংশ পর্যন্ত পারবে একটু মেধাবীরা।
আজিজুর রহমান: ত্রিভুজের সংজ্ঞা সব বইয়েই আছে কিন্তু সেটি সরাসরি মুখস্থ না করে একজন শিক্ষার্থী যেন চিন্তা করে উত্তর করে। যেমন যদি প্রশ্ন করা হয় ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য লেখো। তাহলে ত্রিভুজ সম্পর্কে সে কতটা বোঝে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। চতুর্ভুজের কোণ ও বাহুর মধ্যে যে সম্পর্ক আছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। যেমন চারটি বাহু ও চারটি কোণ থাকলেই কী চতুর্ভুজ হবে? কখন একটি চতুর্ভুজকে সামান্তরিক বলব, কিংবা কখন রম্বস বলব? কোনো কোণ ৯০° ডিগ্রি হলে বা বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে ওই চতুর্ভুজকে আমরা কী বলি? তার মানে হচ্ছে, কেবল চতুর্ভুজ শেখাচ্ছি না, সেই সঙ্গে অন্যান্য বিষয়ও শেখাচ্ছি। উদাহরণ হিসেবে বলতে পারি, স্কুলের মাঠ দেখতে আয়তকার, পড়ার টেবিলটা চতুর্ভুজের মতো, খেলার ফুটবলটি গোলাকার। এসবই আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত।
আগের প্রচলিত পদ্ধতির অঙ্কটি যেমন ছিল:
1. সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকলে চিহ্ন ও বিবরণসহ ত্রিভুজটি অঙ্কন করো।
2. পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে রম্বসটি অঙ্কন করো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
বর্তমান সৃজনশীল পদ্ধতি অঙ্ক যেমন হবে:
ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি. 4 সেমি. এবং 5 সেমি. আবার একটি সমবাহু ত্রিভুজ ও রম্বসের প্রত্যেকের পরিসীমা ABC ত্রিভুজের পরিসীমার সমান। রম্বসের একটি কোণ 75।
ক. ABC কোন ধরনের ত্রিভুজ, কারণসহ উল্লেখ করো। ২
খ. অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ সমবাহু ত্রিভুজটি আঁকো। ৪
গ. রম্বসটি আঁকো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক) ৪
# প্রশ্নের ‘ক’ অংশের প্রত্যাশিত নমুনা উত্তর:
যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 এবং 5 সেমি.
 ত্রিভুজটি সমকোণী।
কারণ, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
এখানে, 32+42 = 52
# এখানে লক্ষণীয় যে, কোনো শিক্ষার্থী ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য ও কারণসহ ত্রিভুজের ধরন লিখলে ২ এর মধ্যে ২ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী শুধু ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য ও ত্রিভুজটির ধরন লিখলে ২ এর মধ্যে ১ নম্বর পাবে।
জেনে রাখো: কোনো শিক্ষার্থী যদি ভুলকরে 32+42 = 52 না লিখে, ভুল 32+42 = 62 লিখলতখন কেবল মাত্র ওই অংশের (‘ক’ অংশ) জন্য নম্বর কাটা যাবে। অন্য অংশে এর প্রভাব পড়বে না। ‘খ’ অংশে যদি ‘ক’ অংশের ভুল উত্তর ব্যবহার করে যথাযথভাবে ‘খ’ অংশটি সম্পন্ন করে তবে ‘খ’ অংশে পুরো নম্বরই সে পাবে। ‘গ’ অংশের জন্য একই নিয়ম প্রযোজ্যহবে।
# প্রশ্নের ‘খ’ অংশের প্রত্যাশিত নমুনা উত্তর:
পরিসীমাকে কম্পাস বা স্কেলের সাহায্যে সমান তিন অংশে ভাগ করে প্রতি অংশের দৈর্ঘ্য (3+4 +5)/3 = 4 সেমি. নির্ধারণ করি। (4 সেমি. = a ধরি)
BD যেকোনো রেখা নিই। BD রেখার B বিন্দুতে a বাহুর সমান করে BC অংশ কেটে নিই। এখন BC রেখার B এবং C বিন্দুকে কেন্দ্র করে a বাহুর সমান করে BC রেখার একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর A বিন্দুতে ছেদ করে। A, B এবং A, C যোগ করি।
 ABC সমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো।
# এখানে লক্ষণীয় যে, কোনো শিক্ষার্থী অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ সমবাহু ত্রিভুজ অঙ্কন করলে পুরো ৪ এর মধ্যে ৪ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী শুধু ত্রিভুজের এক বাহু থেকে সমবাহু ত্রিভুজ চিহ্নিত ও অঙ্কন করলে ৪ এর মধ্যে ৩ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী শুধু এক বাহুর দৈর্ঘ্য থেকে ত্রিভুজের বাহু চিহ্নিত ও অঙ্কন করলে ৪ এর মধ্যে ২ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী শুধু পরিসীমা থেকে ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে ৪ এর মধ্যে ১ নম্বর পাবে।
# প্রশ্নের ‘গ’ অংশের প্রত্যাশিত নমুনা উত্তর:
পরিসীমাকে কম্পাস বা স্কেলের সাহায্যে সমান চার অংশে ভাগ করে প্রতি অংশের দৈর্ঘ্য (3+4+5)/4 = 3 সেমি. নির্ধারণ করি। (ধরি, 3 সেমি. = a এবং x কোণ = 75) BE যেকোনো রেখা নিই। BE রেখার B বিন্দুতে a বাহুর সমান করে BD অংশ কেটে নিই। B বিন্দুতে X কোণের সমান করে DBP কোণ অঙ্কন করি। BP রেখা হতে a বাহুর সমান BA অংশ কেটে নিই। এখন A এবং D বিন্দুকে কেন্দ্র করে a বাহুর সমান করে DBA কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর C বিন্দুতে ছেদ করে। A, C এবং D, C যোগ করি।
 ABDC রম্বস অঙ্কিত হলো।
# এখানে লক্ষণীয় যে, কোনো শিক্ষার্থী অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ রম্বস অঙ্কন করলে ৪ এর মধ্যে ৪ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী এক বাহুর দৈর্ঘ্য ও কোণ থেকে রম্বসের বাহু ও কোণ চিহ্নিত ও অঙ্কন করলে ৪ এর মধ্যে ৩ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী শুধু এক বাহুর দৈর্ঘ্য ও কোণ থেকে রম্বসের বাহু ও কোণ চিহ্নিত ও অঙ্কন করলে ৪ এর মধ্যে ২ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী শুধু পরিসীমা থেকে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বের করলে ৪ এর মধ্যে ১ নম্বর পাবে।
রবিউল কবীর চৌধুরী: সৃজনশীল পদ্ধতিতে কোনো শিক্ষার্থী সূত্র বা অঙ্ক মুখস্থ করে উত্তর দিতে পারবে না। শিক্ষার্থীকে অবশ্যই চিন্তা করে উত্তর দিতে হবে। ধাপ এমনভাবে করা হবে, যেখানে সহজ থেকে কঠিন পর্যন্ত থাকবে। যেন সাধারণ মানের একজন শিক্ষার্থীও কিছু উত্তর করতে পারে। আমরা মনে করি, এই সৃজনশীল পদ্ধতিতে কোনো শিক্ষার্থীর ফেল করার কোনো সুযোগ নেই।
আজিজুর রহমান: প্রশ্নথাকবে ৩ ধরনের—সহজ, মধ্যম ও কঠিন। ৩০ শতাংশ সহজ, ৫০ শতাংশ মধ্যম ও ২০ শতাংশ কঠিন প্রশ্ন হবে। এ ক্ষেত্রে কোনো শিক্ষার্থী ফেল করার বা শূন্য পাওয়ার কোনো সুযোগই নেই।
রবিউল কবীর চৌধুরী: একটি ছোট তথ্যও পাঠ্য বইয়ের বাইরে থেকে আসবে না। সব তথ্য, সূত্র, তত্ত্ব—সবই থাকবে পাঠ্যবইয়ের। কিন্তু ঘটনা বা অবস্থাটি থাকবে সম্পূর্ণ নতুন। সেটা হবে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত।
আব্দুল কাইয়ুম: উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাতে পারেন।
ফয়সল আজিজ: এখন শ্রেণি কক্ষে যা কিছু পড়াব, যত উদাহরণ দেব—সব পাঠ্য বই থেকেই, বাস্তব জীবনের সঙ্গে ব্যবহারিক বা মিল থাকলে সবচেয়ে ভাল হয়। অর্থাৎ পাঠ্য বইয়ের জ্ঞানই নতুন পরিস্থিতিতে যাচাই করা হবে। উদাহরণ হিসেবে সেট ফাংশন অধ্যায় থেকে নিচের প্রশ্নটি আলোচনা করব।
আজিজুর রহমান: একটি বাস্তব উদাহরণ দিয়ে সিরিজ শেখাব। আমরা এতদিন প্রশ্ন করেছি 1+3+5+ এর ৭ম পদ বের করো, ৮ম পদ বের করো, n পদের সমষ্টি বের করো অথবা প্রথম ১০টি পদ বের করো। এর মাধ্যমে সিরিজের সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব। এখন ওই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারি। জনাব মিজানুর রহমানের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসিক আয়সমূহ গুণোত্তর ধারা এবং সঞ্চয় সমান্তর ধারা অনুসরণ করে। এর মধ্যে বীজগণিতীয় ও জ্যামিতিক দুধরনের সিরিজ রয়েছে। আগে পুরো সূত্রীয় ব্যাপার ছিল। এখন জীবনের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। এখন সৃজনশীল পদ্ধতির সমাধানটি সহজভাবে করব।
আব্দুল কাইয়ুম: এসএসসি বা জেএসসি পরীক্ষায় এ বছর যে প্রশ্নগুলো এসেছে, পরেরবার কি সে প্রশ্নগুলো আসবে?
রবিউল কবীর চৌধুরী: যে প্রশ্নটা আগে এসেছে, সেটা পরে আসবে না—এ কথা ঠিক নয়। হয়তো আসবে, কিন্তু সে ক্ষেত্রে ধরণটা হবে ভিন্ন।
মাহমুদ ইকবাল: একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে?
রবিউল কবীর চৌধুরী: প্রশ্ন হাতে পেয়েই লেখা শুরু করা ঠিক নয়। প্রশ্নটি প্রথমে ভালো করে পড়তে হবে, বিষয়টি নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারপর লিখতে হবে। লেখার পরিমাণ হবে কম কিন্তু চিন্তার পরিমাণটা হবে বেশি।
রতন কান্তি মন্ডল: আমরা গ্রাম, শহর, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ইত্যাদি দিয়ে জীবন সম্পর্কিত অঙ্ক করতে পারি। বর্ষাকালে পুকুর বা বিলের মধ্যে শাপলা ফুল ফোটে। আমরা যদি ধরি অহনা বিলের মধ্যে নৌকা নিয়ে যাওয়ার সময় একটা শাপলা ফুল ধরে কিছু দূর যাওয়ার পর পানি স্পর্শ করে। আমরা জানি শাপলা পানির ওপরে থাকে। যদি পানির ওপরের অংশ 10 সেমি. হয় এবং সে শাপলা ফুলটিকে ধরে কিছুদূর যাওয়ার পর তা পানি স্পর্শ করবে। এ সমস্যাটিতে জ্যামিতি ও ত্রিকোণমিতিকে একত্রে উপস্থাপন করা হয়েছে। যেমন সূর্যের উন্নতি কোণ 60° দেওয়া হলো। শাপলা ফুলটি ধরে 80 সেমি. যাওয়ার পর ফুলটি পানি স্পর্শ করে। এক্ষেত্রে চিত্র এঁকে দেওয়া হলো।
আব্দুল কাইয়ুম: শিক্ষার্থীদের প্রথমে জানতে হবে সূত্রগুলো কী কী? আসলে আগের প্রশ্নের সঙ্গে সৃজনশীল প্রশ্নের নতুনত্বটা কী? শিক্ষার্থীরা ক্লাসে যেগুলো শিখেছ, জানা সেই সূত্র বা পদ্ধতিগুলো প্রয়োগ করেই এটার সমাধান করতে পারবে। শাপলা ফুলের অঙ্কটির সমাধান কিরকম হবে?
রতন কান্তি মন্ডল: নিচে আমরা এর সমাধানটা করব।
প্রথমে উদ্দীপকটি দেখুন: অহনা নৌকায় চড়ে বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় খাড়াভাবে দণ্ডায়মান একটি শাপলা ফুলকে ধরে 80 সে.মি. যাওয়ার পর ফুলটি পানি স্পর্শ করে। শাপলা ফুলটির পানির ওপরের অংশের উচ্চতা 10 সে.মি. এবং সূর্যের উন্নতি কোণ 60হ্ন।
ক. উন্নতি কোণ বলতে কী বোঝায়? ২
প্রশ্নের ‘ক’ অংশের প্রত্যাশিত নমুনা উত্তর:
ভূতলের ওপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাকে উন্নতি কোণ বলা হয়।
চিত্রে, ভূমির সমান্তরাল AB একটি সরলরেখা। O, P বিন্দুদ্বয় একই উলম্ব তলে অবস্থিত। AB সরলরেখার ওপরের P বিন্দুটি AB রেখার সঙ্গে POB উৎপন্ন করে। এখানে, O বিন্দুতে P বিন্দুর উন্নতি কোণ POB।
# এখন এখানে লক্ষণীয় যে, কোনো শিক্ষার্থী উন্নতি কোণ কী তা চিত্রসহ ব্যাখ্যা করলে ২ এর মধ্যে ২ নম্বর পাবে। কোনো শিক্ষার্থী শুধু উন্নতি কোণের সংজ্ঞা লিখলে ২ এর মধ্যে ১ নম্বর পাবে।
মাহমুদ ইকবাল: সৃজনশীলের উদাহরণ থেকে বোঝা গেল মূল বিষয়টি পাঠ্য বইতেই থাকবে। বই থেকেই শিখতে হবে।
মু. রইচ উদ্দিন: মুখস্থবিদ্যাকে দূর করতেই প্রবর্তিত হয়েছে সৃজনশীল প্রশ্নপদ্ধতি। শিক্ষার্থীরা বই পড়ে বুঝে জ্ঞান অর্জন করবে। এ ক্ষেত্রেও আগের অঙ্কগুলোই থাকবে, কিন্তু উপস্থাপনা হবে ভিন্নভাবে। এখন বইয়ের প্রতিটা লাইন নিজেকে পড়তে হবে। কারণ শ্রেণিতে লেকচার দেওয়ার সময় শিক্ষকের ২/১টি লাইন বাদ পড়তে পারে। কোনো শিক্ষার্থী যদি বিষয়টি না বোঝে তাকে পরদিন শিক্ষকের কাছে প্রশ্ন করে বুঝে নিতে হবে।
আব্দুল কাইয়ুম: এ পরীক্ষায় রাফ করার জন্য কি আলাদা কাগজের ব্যবস্থা আছে?
রবিউল কবীর চৌধুরী: এ ব্যাপারে একটি নির্দেশনা আছে। রাফ করার জন্য বহুনির্বাচনিতে সাধারণত কাগজ দেওয়া হয় না, সৃজনশীল চালু হওয়ার পর এটা করা হচ্ছে, হল পরিদর্শকের স্বাক্ষর করা একটা সাদা শিট দেওয়ার জন্য প্রস্তাবনা রয়েছে। রাফগুলো করে ওটা আবার পরীক্ষার খাতার সঙ্গে জমা দিতে হবে।
রণজিৎ কুমার শীল: এখন সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো তিন ধরনের— সাধারণ, বহুপদী সমাপ্তিসূচক ও অভিন্ন তথ্যভিত্তিক।
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের উদাহরণ:
পাশের চিত্রের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১. ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. 6 বর্গ সে.মি. খ. 7 বর্গ সে.মি. গ.12 বর্গ সেমি. ঘ.13 বর্গ সেমি.।
সঠিক উত্তর: ক. 6 বর্গ সে.মি.
ব্যাখ্যা: ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে অঙ্কটি করা হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × দৈর্ঘ্য × প্রস্থ = 1/2 × 3 × 4 = 6 বর্গ সে.মি.। এখানে সঠিক উত্তর হবে, ক. 6 বর্গ সে.মি.
২. ত্রিভুজটির পরিসীমা কত?
ক. 5 সে.মি. খ. 6 সে.মি. গ. 7 সে.মি. ঘ. 12 সে.মি.
সঠিক উত্তর: ঘ. 12 সে.মি.
ব্যাখ্যা: এখানে পীথাগোরাসের সূত্র ও পরিসীমার সূত্র প্রয়োগ করা হয়েছে। এখানে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ = 5। সুতরাং, পরিসীমা = 4 + 3 + 5= 12 সে.মি.। এখানে সঠিক উত্তর