পরামর্শ
অংশ-২
প্রিয় শিক্ষার্থী, নিচে একটি মডেল সৃজনশীল প্রশ্ন ও প্রশ্নের নমুনা উত্তর নিয়ে আলোচনা করা হলো। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে পূর্ণ নম্বর পেতে হলে তোমরা তোমাদের পাঠ্যবইয়ের বিষয়গুলো ভালোভাবে বুঝেপড়বে। প্রশ্নর উত্তর দেওয়ার সময় মূল কথাটি পরিমাপ মতো লিখবে।
একটি সৃজনশীল প্রশ্নের নমুনা দেওয়া হলো:

ক

. প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? ১
খ. সুনামি বলতে কী বোঝায়? ২
গ. চিত্র-১-এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কোন কারণটির প্রতিফলন ঘটেছে? —ব্যাখ্যা করো। ৩
ঘ. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রশমনে চিত্র-২-এর কার্যক্রমটি একটি কার্যকর পদক্ষেপ—মূল্যায়ন করো। ৪
এ প্রশ্নটি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের। ওই বিষয়ের পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের দুর্যোগ বিষয়বস্তুর ওপর প্রশ্নটি রচিত হয়েছে।
প্রশ্নের ‘ক’ অংশের উত্তর পাঠ্যবই থেকে সরাসরি লেখা যায়। তা হচ্ছে—
‘প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে।’
এখানে প্রাকৃতিক দুর্ঘটনা এবং স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়া মূল উপাদান। কোনো শিক্ষার্থীর উত্তরে এ দুটোর উল্লেখ থাকলেও পূর্ণ নম্বর পেতে পারে।
প্রশ্নের খ-অংশে শিক্ষার্থীকে তার নিজের ভাষায় সুনামি কী তা বুঝিয়ে লিখতে বলা হয়েছে। পাঠ্যবইতে সুনামি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে যে সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। শিক্ষার্থী অন্তত এ বাক্যটি লিখতে পারলে ১ নম্বর পাবে। এরপর কেন এটি প্রাকৃতিক দুর্যোগ তা লিখতে পারলে পূর্ণ নম্বর অর্থাৎ ২ পাবে। পূর্ণাঙ্গ উত্তর হতে পারে—
‘সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্রের নিচে ভূমিকম্প বা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের ফলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে সমুদ্র-তীরবর্তী এলাকায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। এর সঙ্গে সহায়-সম্পত্তির অনেক ক্ষয়ক্ষতি হতে পারে।’
প্রশ্নের ‘গ’ অংশের জন্য পাঠ্যবইয়ে বর্ণিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি কারণকে উদ্দীপকে ফুটিয়ে তুলে এর ছবি/চিত্র প্রদর্শন করা হয়েছে। শিক্ষার্থী ছবি দেখে তা থেকে তার পাঠ্যবইয়ে বর্ণিত কারণের মধ্য থেকে যদি সঠিক কারণটি চিহ্নিত করতে পারে, তবে ১ নম্বর পেয়ে যাবে। এরপর সঠিক কারণটি যদি নিজের ভাষায় বিস্তৃত করে লিখতে পারে, তবে ২ নম্বর পাবে। আর যদি সঠিক কারণ চিহ্নিত করে তা নিজের ভাষায় বিস্তৃতভাবে আলোচনার পাশাপাশি দৃশ্যকল্পের/চিত্রের ঘটনাবলির সঙ্গে মিলিয়ে দিতে পারে; তবে পূর্ণ নম্বর অর্থাৎ ৩ পাবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ উত্তরটি কেমন হতে পারে তার একটি নমুনা আগামীকাল পড়াশোনা পাতায়ছাপা হবে।
কন্ট্রোলার অব পাবলিকেশনস, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড