সৃজনশীলউত্তরের জন্য যেভাবে নম্বর বন্টন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসির প্রস্তুতি: সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম

কন্ট্রোলার অব পাবলিকেশন্স, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা

সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে মূলত বিভিন্ন বিষয়ে নম্বরপ্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা। যেমন—আগে ধারণা করা হতো গণিত ও বিজ্ঞান বিষয়ে বেশি নম্বর ওঠে কিন্তু বাংলা, ইংরেজি, ইতিহাস ইত্যাদি বিষয়ে কম নম্বর ওঠে। এমন ভুল ধারণার পাশাপাশি কোন প্রশ্নের উত্তরে কী এবং কতটুকু লিখলে শিক্ষার্থী কত নম্বর পাবে, এমন কোনো নির্দেশনা শিক্ষা বোর্ড কিংবা প্রশ্ন-প্রণেতা/মডারেটরদের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হতো না। আবার দেখা যেত, একটি বিষয়ের ১ সেট প্রশ্নের কোনো কোনো প্রশ্ন খুব সহজ এবং কোনো কোনোটি অনেক কঠিন। এমন পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী যদি বেছে বেছে সহজ প্রশ্নগুলোর উত্তর লেখে আর অন্যজন যদি কঠিন প্রশ্নগুলোর উত্তর লিখে থাকে সে ক্ষেত্রে পরীক্ষককে প্রথম পরীক্ষার্থীর তুলনায় পরের পরীক্ষার্থীকে বেশি নম্বর দেওয়ার প্রবণতা দেখা যেত। একইভাবে একজন শিক্ষার্থী কমন পেয়ে মুখস্থবিদ্যা দিয়ে প্রশ্নের উত্তর লিখে বেশি নম্বর পেত। পক্ষান্তরে অপর শিক্ষার্থী প্রশ্ন কমন না পেয়েও নিজের ভাবনাচিন্তা থেকে নিজের ভাষায় ভালো লিখেও কম নম্বর পাওয়ার ঘটনা ঘটতো। এমন কথাও শোনা গেছে, পরীক্ষক একই মানের উত্তরপত্র পরীক্ষা করে সকালে বেশি নম্বর আর কর্মক্লান্ত হওয়ার পর কম নম্বর দিয়েছেন। শুধু পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষণের ত্রুটির জন্য কোনো বছরের ফলাফল বিপর্যয় আবার কোনো বছরের অভাবনীয় ফলাফল অর্জনের ঘটনাও ঘটে। অর্থাৎ পরীক্ষার ফলাফলের ওপর ব্যক্তির পছন্দ ও অপছন্দের প্রভাব পড়েছে। ফলে পরীক্ষার ফলাফল নির্ভরযোগ্য হয়নি। কোনো বিষয়ের ১ সেট প্রশ্নের সব কয়টি সমমানের প্রশ্ন না হওয়ায় পরীক্ষা যথার্থ হয়নি। এমন বাস্তবতায় সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তিত হয়েছে। এ পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে যেকোনো বিষয়ের ১ সেট প্রশ্নের সব কয়টি প্রশ্ন সমমানসম্পন্ন হয়ে থাকে। উপরন্তু এ পদ্ধতির একটি অপরিহার্য অংশ হচ্ছে নমুনা-উত্তর ও নম্বর প্রদান নির্দেশিকার ব্যবহার। প্রতিটি শিক্ষা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের সময়ে যোগ্য ও ক্রম প্রশ্ন-প্রণেতা/মডারেটরদের দিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রশ্ন সেটের নমুনা উত্তর ও নম্বর প্রদান নির্দেশিকা তৈরি করে থাকে।
এ নমুনা উত্তর ও নম্বর প্রদান নির্দেশিকা হচ্ছে কোনো একটি প্রশ্নের উত্তরে কী এবং কতটুকু লিখলে পূর্ণ নম্বর আবার কতটুকু লিখলে আংশিক নম্বর পাবে। আলোচনার সুবিধার্থে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু অবলম্বনে একটি সৃজনশীল প্রশ্ন নমুনা হিসেবে দেওয়া হলো।

নিচে দুটি আলোকচিত্র দেখানো হলো—

১
১
২
২

ক. রেমিট্যান্স কী? ১
খ. বাংলাদেশের জাতীয় আয়ে বনজ সম্পদের ভূমিকা বর্ণনা করো। ২
গ. মানবসম্পদ উন্নয়নে ১ নম্বর চিত্রের ভূমিকা কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. ২ নম্বর চিত্রের উপাদানটি কীভাবে মানবসম্পদ উন্নয়নে অবদান রাখে? বিশ্লেষণ করো। ৪
ওপরের সৃজনশীল প্রশ্নের ক অংশের উত্তরে শিক্ষার্থী যদি লিখতে পারে—বাংলাদেশের বাইরে কিংবা প্রবাসে কর্মরত নাগরিকেরা স্বদেশে যে অর্থ প্রেরণ করে, তাকে রেমিট্যান্স বলে। এ রকম লিখতে পারলে পূর্ণ নম্বর অর্থাৎ ১ পাবে। এমনকি বিদেশে কর্মরত বাংলাদেশিরা নিজ দেশে যে অর্থ প্রেরণ করে, সেটাই রেমিট্যান্স। প্রশ্নটির উত্তরের আবশ্যিক অংশ হচ্ছে বিদেশে কর্মরত নাগরিকের নিজ দেশে অর্থ প্রেরণ। এর কোনো অংশ বাদ পড়লে শূন্য পাবে, যেহেতু অর্ধেক নম্বর প্রদানের কোনো নিয়ম নেই।
খ অংশের উত্তরে শিক্ষার্থী যদি লিখতে পারে—
বাংলাদেশের জাতীয় আয়ের অনেক উৎসের মধ্যে বনজ সম্পদ অন্যতম। এ বনজ সম্পদ জাতীয় আয় বৃদ্ধিতে নানাভাবে ভূমিকা পালন করে। যেমন বনজ কাঠ সংগ্রহ ও বিক্রি থেকে অনেক টাকা আয় হয়। দেশের অনেক লোক বনজ সম্পদের ওপর নির্ভর করে জীবিকা অর্জন করে থাকে। বনজ সম্পদের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সঙ্গে জাতীয় আয়ের হ্রাস-বৃদ্ধি জড়িত। সুতরাং জাতীয় আয়ের ক্ষেত্রে বনজ সম্পদের ভূমিকা অপরিসীম।
এ রকম উত্তরের জন্য শিক্ষার্থী পূর্ণ নম্বর অর্থাৎ ২ পাবে। কোনো শিক্ষার্থী যদি জাতীয় আয়ে বনজ সম্পদের কোনো একটি ভূমিকার নাম সঠিকভাবে লিখতে পারে তাহলে ২ নম্বরের মধ্যে ১ পাবে। যেমন: কর্মসংস্থান, বনজ সম্পদের ওপর অনেকের জীবিকা নির্ভর করে। এ রকম একটি বাক্য লিখতে পারলে আংশিক নম্বর পাবে। আর কোনো ভূমিকার কথা লেখা নেই অথচ অনেক বাক্য লিখেছে, যা অপ্রাসঙ্গিকও বটে, সে ক্ষেত্রে শূন্য পাবে।

মো. শাহজাহান

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল