সৃজনশীলপ্রশ্নপদ্ধতি এত সহজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারী’ কবিতায় বর্ণিত বিভিন্ন দিক
‘নারী’ কবিতায় বর্ণিত বিভিন্ন দিক

অংশ-২
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আমরা বাংলা প্রথম পত্রে সৃজনশীল প্রশ্নপদ্ধতির খুঁটিনাটি ও অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব (theme), পাঠ্য করার প্রেক্ষাপট তথা উদ্দেশ্য ও শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করছি। গতকালের পর আজ দেওয়া হলো পরবর্তী অংশ।
দৃশ্য-২
এরপর দেখি, শিক্ষক তাঁর ডায়েরিতে কিছু লিখতে আরম্ভ করলেন। দেখি, শিক্ষক ‘নারী’ কবিতায় বর্ণিত বিভিন্ন দিক (concept) বা ভাব (theme) খুঁজে বের করে তা ডায়েরিতে টুকে রাখছেন। একটু পর theme গুলো দিয়ে তিনি একটা নকশা আঁকলেন। এর নাম দিলেন theme tree বা ভাবের গাছ, যেখানে দেখতে পাচ্ছি গাছের গোড়ায় লেখা আছে ‘নারী’ কবিতার মূলভাব। আর শাখা-প্রশাখায় লেখা রয়েছে বিভিন্ন theme বা ভাব। যেমন—‘নারী’ কবিতার theme tree বা ভাবের গাছ তিনি আঁকলেন এমন করে:

মূলভাব: নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য বা ভেদাভেদ নেই। উভয়ের সমান অবদানেই আজকের এই আধুনিক সভ্যতা
গাছ আঁকার পর শিক্ষকের চোখে-মুখে ভীষণ খুশির ঝিলিক বয়ে গেল। কারণ, এই গাছ থেকে সারা বছর ধরে যখন মন চাইবে তখনই তিনি ফল পেড়ে খেতে পারবেন। ব্যাপারটা বোঝা গেল না? তাহলে খোলাসা করেই বলি: এই যে ‘নারী’ কবিতার বিভিন্ন দিক (concept) বা ভাব শিক্ষক আলাদা করে নিলেন এর সুবিধা হলো, এই কবিতা থেকে কোনো উদ্দীপক বানাতে চাইলে শিক্ষক এখানকার যেকোনো একটি দিক বা ভাব বেছে নেবেন। তারপর সেই দিক বা ভাবের সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্যপূর্ণ কোনো বিষয় খুঁজবেন। সেটা হতে পারে কোনো গল্প, কোনো কবিতা, পত্রিকার কোনো রিপোর্ট, কোনো কাহিনি, কোনো ছক, কোনো ছবি ইত্যাদি। তারপর তিনি সেটি দিয়ে একটি উদ্দীপক তৈরি করবেন। আর এভাবে একেকটি দিক বা ভাব দিয়ে অসংখ্য উদ্দীপক বানানো যায়। আরে, কথা বলতে বলতে শিক্ষকের কথা ভুলেই গেছি। দেখি, স্যার এখন কী করছেন।

দৃশ্য ৩:
এরপর দেখি, শিক্ষক ‘নারীর প্রতি বৈষম্য বা শোষণ-বঞ্চনার শিকার নারী’ এই দিকটি (concept) বা ভাবটি (theme) নির্বাচন করলেন। অর্থাৎ ‘নারীর প্রতি বৈষম্য বা শোষণ-বঞ্চনার শিকার নারী’ এই দিকটি অবলম্বন করে তার সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্যপূর্ণ কাহিনি দিয়ে শিক্ষক এখন একটি মৌলিক উদ্দীপক তৈরি করবেন। শিক্ষক ভাবতে শুরু করলেন, নারীর প্রতি বৈষম্যের ঘটনা কোথায় খুঁজে পাওয়া যায়। হুট করে শিক্ষকের মনে পড়ল, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের কথা। সেখানে লেখিকা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কথা উল্লিখিত হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি প্রবন্ধটি বের করে সেখান থেকে কিছু অংশ তুলে নিয়ে একটা উদ্দীপক তৈরি করলেন। চলো, আমরা দেখি শিক্ষক কী উদ্দীপক বানালেন।

মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল