প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী রেজা মুহম্মদ আব্দুল মজিদ, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী
সৃজনশীল বিষয়গুলো ভালোভাবে পড়ে বুঝে হবে। পাঠ্যবই ভালোভাবে পড়লে বহুনির্বাচনি প্রশ্ন ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর খুব সহজেই উত্তর করতে পারবে। সৃজনশীল প্রতিটি প্রশ্নে উদ্দীপক থাকবে এবং জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এই চারটি পর্যায়ে প্রশ্ন থাকবে। মনে রেখো,
ক. ১ নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন জানা তথ্য থেকেই থাকবে। খ. ২ নম্বরের অনুধাবন প্রশ্নে ব্যাখ্যা, কেন, কারণ ইত্যাদি চাওয়া হবে। গ. ৩ নম্বরে প্রয়োগ প্রশ্ন পড়ে ওই উদ্দীপকের সঙ্গে পাঠ্যবিষয়ের মিল রেখে প্রায়োগিক দিক উপস্থাপন করতে হবে। ঘ. ৪ নম্বরের উচ্চতর দক্ষতার প্রশ্নোত্তর পাঠ্যবিষয়ের আলোকে নিজের মতামতকে প্রাধান্য দিয়ে উত্তর লিখবে।