অনুবাদ অংশ-১
প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি বিষয়ে Translate into English থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশদেওয়া হলো।
Translate into English
1. সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। সে তার ইংরেজি উন্নত করতে চায়। সে প্রতিদিন ইংরেজি গল্পের বই পড়ে। সৈকতের মা একজন গৃহিণী। অবসর সময়ে তিনি সেলাই করতে ভালোবাসেন।
Answer :
Saikat reads in class five. He wants to improve his English. He reads English story books everyday. Saikat's mother is a housewife. She loves sewing in her free time.
2. বর্ষপঞ্জির দিকে তাকাও। ২০১৩ সালের প্রথম দিন হচ্ছে মঙ্গলবার। এটি জানুয়ারি মাসেরও প্রথম দিন। এই মাসের শেষ দিন হচ্ছে ৩১ জানুয়ারি। এটি বৃহস্পতিবার।
Answer :
Look at the calendar. The first day of the year 2013 is a Tuesday. It is also the first day of January. The last day of the month is the thirty first of January. It's a Thursday.
3. খাদ্য পিরামিড হলো পাঁচ ধরনের খাদ্যসংবলিত একটি খাদ্য তালিকা। এটি আমাদের আরও বলে যে সব ধরনের খাদ্য আমাদের কতটুকু খাওয়া উচিত। খাদ্য পিরামিডের ছবিগুলো দেখো। পিরামিডের ভিত্তিতে বা একদম নিচে তুমি কোন খাবারগুলো দেখতে পাও? এগুলো হলো, রুটি, খাদ্যশস্য, চাল, নুডলস, আলু ইত্যাদি।
Answer :
The Food Pyramid is a chart to show the five groups of foods. This chart also tells us how much of each group of food we should eat. Look at the picture of the food Pyramid. What foods do you see at the base or the bottom of the Pyramid? They are breads, cereals, rice, noodles, potatoes etc.
4. রাকা অসুস্থ হওয়া পছন্দ করে না। সে স্কুলে ফিরে যেতে চায়। সে পড়াশোনা ও খেলাধুলা করতে চায়। কিন্তু এখনো সে সম্পূর্ণরূপে সুস্থ নয়। কাজেই সে তার বন্ধুদের উদ্দেশে একটি চিঠি লেখে।
Answer:
Raka does not like being sick. She wants to be back at school. She wants to study and play. But she is not yet fully well. So, she writes a letter to her friends.
5. রাজু একজন দমকলকর্মী। সে তার এইচএসসি শেষ করেছে। রাজু একজন সার্বক্ষণিক দমকলকর্মী। তার প্রধান কাজ আগুন নেভানো। সে আগুনকে ভয় পায় না।
Answer:
Raju is a firefighter. He has finished his HSC. Raju is a full-time firefighter. His main Job is putting out fires. He is not afraid of fire.
শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল