সে-বই তুমি পড়বে
বাংলা
মোহাম্মদ শামীম, শিক্ষক
ক্রিয়ার রূপ, অংশ-৫
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
১২. রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতারে পারে উঠিলেন।
উত্তর: রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পারে উঠলেন।
১৩. লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করিয়াছি।
উত্তর: লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি।
বই
১. সে-বই তুমি পড়িবে।
উত্তর: সে-বই তুমি পড়বে।
২. সে-বই তুমি ধরিবে না।
উত্তর: সে-বই তুমি ধরবে না।
৩. আমাদের ভালো মানুষ হইয়া ওঠার পথ দেখায়।
উত্তর: আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায়।
৪. অন্ধ লোককে রাস্তা পার হইতে সাহায্য করিব।
উত্তর: অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করব।
৫. বই পড়িয়া আমরা নতুন করিয়া ভাবিতে শিখি, স্বপ্ন দেখিতে শিখি।
উত্তর: বই পড়ে আমরা নতুন করে ভাবতে শিখি, স্বপ্ন দেখতে শিখি।
শখের মৃৎশিল্প
১. মেলার কাছে পৌঁছাতেই নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ শুনিতে পেলাম।
উত্তর: মেলার কাছে পৌছাতেই নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ শুনতে পেলাম।
২. আরেকটু এগুতেই দেখিতে পেলাম বিচিত্র সব মাটির হাঁড়ি।
উত্তর: আরেকটু এগুতেই দেখতে পেলাম বিচিত্র সব মাটির হাঁড়ি।
৩. আমরা দুটি শখের হাঁড়ি কিনিলাম।
উত্তর: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম।
৪. আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হইতেছে মাটির শিল্প।
উত্তর: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প।
৫. মামা বলিলেন যে আমাদের কুমোর পাড়ায় নিয়ে যাইবেন।
উত্তর: মামা বললেন যে আমাদের কুমোর পাড়ায় নিয়ে যাবেন।
৬. পরদিন আমরা দেখিতে পেলাম কুমোর পাড়া।
উত্তর: পরদিন আমরা দেখতে পেলাম কুমোর পাড়া।
৭. প্রাচীনকাল থেকে এ দেশে মৃৎশিল্পের চর্চা হইতেছে।
উত্তর: প্রাচীনকাল থেকে এ দেশে মৃৎশিল্পের চর্চা হচ্ছে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল