সেইবইয়ে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন ই-বুক লাইব্রেরি হিসেবে পরিচিত সেইবই। অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ই-বুক কিনলে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হওয়া তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে এ ছাড় ঘোষণা করা হয়েছে।

সেইবইয়ের ব্যবহারকারী বা পাঠক তাঁর পছন্দ অনুযায়ী ই-বুক সংগ্রহ করতে পারবেন এবং তাঁর মোবাইল ডিভাইসে ই-বুক রিডার ই-বুকগুলো পড়তে পারেন। অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি সংস্করণে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যায়।