সেনবাগে ডিজিটাল বাংলাদেশবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় উপজেলা পর্যায়ে কর্মপন্থা নির্ধারণের জন্য নোয়াখালীর সেনবাগে ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ শীর্ষক একটি সেমিনার গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি জামালউদ্দিন আহম্মেদ ও সেনবাগ উপজেলার চেয়ারম্যান কাজী মফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশা। তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে সেনবাগে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও অর্জন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। —নোয়াখালী প্রতিনিধি