সেনবাগে ‘ভোট ফর সুন্দরবন’ প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে সপ্তাহব্যাপী ‘ভোট ফর সুন্দরবন’ প্রচারণা শুরু হয়েছে। গত শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোলেমানসহ অনেকে। প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠী, শান্ত স্পোর্টিং ক্লাব ও পিয়ানো সামাজিক সাংস্কৃতিক সংস্থা যৌথভাবে ওই প্রচারণা ক্যাম্প পরিচালনা করছে। ‘ভোট ফর সুন্দরবন’ ক্যাম্পের প্রধান সমন্বয়কারী ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবন আমাদের দেশের গর্ব। তাই প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে ভোট দিয়ে এগিয়ে নেওয়া আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিনা মূল্যে এই ভোট প্রদান কার্যক্রম চলবে।’ —মাহবুবুর রহমান, নোয়াখালী