সেনাবাহিনীর জন্য ডেটা সেন্টার তৈরি করবেজিপিআইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ডেটা সেন্টার তৈরি করবে গ্রামীণফোন আইটি (জিপিআইটি)। ডেটা সেন্টারের অবকাঠামো পরিকল্পনা, নির্মাণসহ বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে সহায়তা রক্ষণাবেক্ষণেও কাজ করবে জিপিআইটি। এ বিষয়ে সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ সেনানিবাস অফিসার্স মেসে বাংলাদেশ সেনাবাহিনী এবং জিপিআইটির মধ্যে চুক্তি হয়েছে। চুক্তিপত্রে সেনাবাহিনীর তথ্যপ্রযুক্তি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমামুজ্জামান এবং জিপি আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসী সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লে. জেনারেল মাইনুল ইসলামসহ অনেকে। —বিজ্ঞপ্তি